×

জাতীয়

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে সেখানে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। মৃতদের সবাই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ জামালপুরের মাদারগঞ্জের ৬১ বছর বয়সী মো. আব্দুল হাই মদিনায় মারা যান। একই দিনে মক্কায় শেরপুরের শ্রীবরদীর ৫৮ বছর বয়সী মো. আবদুল্লাহ আল মামুনের মৃত্যু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের ৬৪ বছর বয়সী মো. খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার ৬৬ বছর বয়সী মো. সেরাজুল হক, ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাটের ৭৫ বছর বয়সী মো. নইম উদ্দীন মণ্ডল মারা যান।

এদিকে এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন।

ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট সম্পন্ন হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। সৌদি আরবে যাত্রী পরিবহন চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App