×

বরিশাল

বিদ্যুৎ না পেয়ে সোলার গ্রিডের অফিসে তালা ঝুলাল গ্রাহকেরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

বিদ্যুৎ না পেয়ে সোলার গ্রিডের অফিসে তালা ঝুলাল গ্রাহকেরা

ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও দীর্ঘদিনের ভোগান্তির অভিযোগ তুলে সোলার মিনি গ্রিড কেন্দ্রের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকরা একপর্যায়ে অফিস ঘেরাও করে কর্মীদের বাইরে বের করে দিয়ে মূল গেটে তালা ঝুলিয়ে দেন।

জানা গেছে, ২০১৯ সালে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুরে এই সোলার মিনি গ্রিড কেন্দ্রটি স্থাপন করা হয়। বর্তমানে প্রায় এক হাজার গ্রাহক এর আওতায় বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। তবে শুরু থেকেই পূর্ণাঙ্গ ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে গত ঈদের পর থেকে পরিস্থিতি আরও অবনতি হয় বলে জানান তারা।

গ্রাহকদের দাবি, বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। ফলে দীর্ঘদিনের ক্ষোভ জমে মঙ্গলবার তা বিক্ষোভে রূপ নেয়।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. কাইয়ুম বাপ্পি বলেন, ঈদের পর থেকে ডিজেল সরবরাহে সমস্যা থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। সোলারের চার্জ অনুযায়ী সীমিতভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল, যার কারণে লোডশেডিং হচ্ছিল। তিনি জানান, বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে তিনি আরও জানান, কিছু গ্রাহক অফিসে এসে কর্মীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন, যার ফলে আপাতত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App