×

জাতীয়

প্রধানমন্ত্রী সংসদে না থাকলে কেউ বক্তব্য দিতে চান না!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

প্রধানমন্ত্রী সংসদে না থাকলে কেউ বক্তব্য দিতে চান না!

ছবি- সংগৃহীত

জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে সংসদ সদস্যরা বক্তব্য দিতে বেশি আগ্রহী হন, কিন্তু তিনি না থাকলে সেই আগ্রহ কমে যায়। ফলে প্রধানমন্ত্রী না থাকার কারণে জাতীয় সংসদ অধিবেশনে বক্তা পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনার জন্য পূর্ব নির্ধারিত বক্তাদের নাম স্পিকার ঘোষণা করলে অনেককেই অধিবেশনে পাওয়া যায়নি, আবার কেউ কেউ বলেন- ‘আমি আগামী দিনে বক্তব্য দিতে চাই।’

এ সময় অধিবেশনের সভাপতিত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বিষয়টি নিয়ে কথোপকথনে চিফ হুইপ এ মন্তব্য করেন।

সংসদে বক্তব্য দেওয়ার তালিকার কথা উল্লেখ করে চিফ হুইপের উদ্দেশ্য স্পিকার বলেন, ‘এই যে তালিকা দেন প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা কিন্তু বক্তাতো পাওয়া যায় না। আজ সংসদ সদস্যদের যে তালিকা দিয়েছি সবার সঙ্গে আমার কম-বেশি কথা হয়েছে। আমাদের হুইপবৃন্দ সবার সঙ্গে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তার সবাই ভালো করেই জানে। কিন্তু একটা সমস্যা হয়েছে, আজ প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত নেই। প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, উনি থাকলে সবাই তাকে বক্তব্য শোনাতে চান। এজন্য আমরা অনেক বক্তা পাই না। আজ সংসদ সদস্য যারা আছেন, তারা যদি বক্তব্য রাখেন আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রী কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার।’

এরপর চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, ‘চিফ হুইপ আমি প্রথম সারিতে মাত্র তিনজন মন্ত্রীকে দেখতে পাচ্ছি এবং এখানে অনেক সংসদ সদস্য তাদের এলাকার কথা বলেন, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষে থেকে মন্ত্রীদের অনুরোধ করবেন তারা যাতে সংসদ এসে সংসদ সদস্যদের কথাবার্তা শোনেন।’

এরপর চিফ হুইপ বলেন, ‘আজকের যে এখানে মন্ত্রী নাই তার একমাত্র কারণ হলো সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আছেন। তারা সবাই রাষ্ট্রীয় কাজে আছেন। বাকী সকল মন্ত্রী দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে উপস্থিত আছেন। প্রায় ৩০-৪০ জনের মতো মন্ত্রী এখানে আছেন।’

এ সময় স্পিকার বলেন, সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংসদ অধিবেশনে উপস্থিত থাকা। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App