×

আন্তর্জাতিক

ইরানসহ মধ্যপ্রাচ্যের স্বার্থে সবকিছু করার প্রতিশ্রুতি পুতিনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

ইরানসহ মধ্যপ্রাচ্যের স্বার্থে সবকিছু করার প্রতিশ্রুতি পুতিনের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

ইরানসহ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সম্ভাব্য সবকিছুই করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। টাইমস অব ইসরায়েলসহ রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন, ইরানের জনগণ বর্তমানের ‘কঠিনতম সময়’ কাটিয়ে উঠবে এবং দ্রুতই সেখানে শান্তি ফিরে আসবে। এদিকে ইরানের আরেক মিত্র চীনও তেহরানের পক্ষে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে। ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে কঠোর সমালোচনা করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন এ ধরনের একতরফা নিষেধাজ্ঞা চীন কখনোই মেনে নেবে না।

গত শুক্রবার (২৪ এপ্রিল) ইরান সংশ্লিষ্টতার অভিযোগে চীনের বড় রিফাইনারি হেংলি পেট্রোকেমিক্যালসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ইরানের ‘অবৈধ তেল বাণিজ্য’ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার প্রভাবে আজ সোমবার হেংলি পেট্রোকেমিক্যালের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App