×

জাতীয়

হঠাৎ বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন পছন্দের বই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

হঠাৎ বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন পছন্দের বই

বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: বাতিঘর প্রকাশনী

হঠাৎ ঢাকার বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান। প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন। তার এই উপস্থিতি পাঠক ও বইপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা।

এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন প্রধানমন্ত্রীর কন্যা। এসময় জাইমাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

কোনো পরিবেশবিদ নয়, বাবুর্চির হাতে সবুজ বিপ্লব

নোবিপ্রবি কোনো পরিবেশবিদ নয়, বাবুর্চির হাতে সবুজ বিপ্লব

‘শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’

অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকি ‘শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App