×

জাতীয়

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:১২ এএম

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

ছবি: সংগৃহীত

নিত্যদিনের প্রয়োজনে মানুষ প্রতিদিনই প্রায় মার্কেটে যায়। আজকে আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার । এক্ষেত্রে সরকারি-বেসরকারি অফিস ছুটি থাকায় মানুষ সাপ্তাহিক বাজার বা কেনাকাটার জন্য বের হয় এবং বিকেলে পরিবার, বাচ্চা নিয়ে বের হয় ঘুরতে। এদিকে দেশে গরমের তীব্রতা পৌঁছেছে চরমে এবং রাস্তা-ঘাটে রয়েছে যানজট। তাই  বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে কোথায় কোন মার্কেট বা দর্শনীয় শ্তান বন্ধ বা খোল আছে। তাতে এই তীব্র গরমে সময়ের পাশাপাশি মানুষের ভোগান্তিও কমবে। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর: এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫টাকা। এ ছাড়া শনি ও রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর: শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

সৌদি পৌঁছেছেন এখন পর্যন্ত ২৯৩১৫ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন এখন পর্যন্ত ২৯৩১৫ জন হজযাত্রী

সহজ চিকিৎসা ভিসা-কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

সহজ চিকিৎসা ভিসা-কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

ছাত্রদলের জরুরি সভা আজ

ছাত্রদলের জরুরি সভা আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App