×

জাতীয়

সৌদি পৌঁছেছেন এখন পর্যন্ত ২৯৩১৫ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম

সৌদি পৌঁছেছেন এখন পর্যন্ত ২৯৩১৫ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর দিন থেকে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন টাঙ্গাইলের সদরের বাসিন্দা মো. আবুল কাশেম,  সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। আরেকজন জয়পুরহা্টের বাসিন্দা সদরের মো. নইম উদ্দীন মন্ডল, তিনি স্বাভাকিভাবে মক্কায় মারা যান।

এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

উল্লেখ, আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ হবে ৩০ জুন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ বছরেও মেলেনি বিচার, ক্ষতিপূরণ নিয়ে আক্ষেপ

রানা প্লাজা ট্র্যাজেডি ১৩ বছরেও মেলেনি বিচার, ক্ষতিপূরণ নিয়ে আক্ষেপ

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিকের ফেসবুক পোস্ট

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিকের ফেসবুক পোস্ট

সেলিব্রিটি তকমা মানতে নারাজ স্বস্তিকা

সেলিব্রিটি তকমা মানতে নারাজ স্বস্তিকা

মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App