×

জাতীয়

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

ছবি : সংগৃহীত

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা উৎসাহিত করতে ফেলোশিপ দেওয়ার উদ্যোগ নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ লক্ষ্যে সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি মালিকানাধীন এবং দেশ থেকে প্রকাশিত ও সম্প্রচারিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য এই প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

ফেলোশিপের বিভাগগুলো হলো—সাধারণ বিভাগে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণসহ বিভিন্ন খাতে ৪টি; জ্বালানি খাতে সুশাসন বিষয়ে ১টি; এবং বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সুশাসন বিষয়ে ৫টি।

নির্বাচিত প্রত্যেক ফেলোকে সম্মানী হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে।

যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আবেদনকারীকে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও বা অনলাইন গণমাধ্যমে ন্যূনতম তিন বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App