×

জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ যাত্রা শুরুর চতুর্থ দিনে বাংলাদেশ থেকে মোট ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) হজযাত্রার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন।  চতুর্থ দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৫৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

পরিচালক লোকমান হোসেন জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের পরিবহন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি।

এয়ারলাইনস ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ২৪৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ অফিস জানিয়েছে, বাকি ৫৪ হাজার ৯০৪ জন হজযাত্রী নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

এমপি ফারুক দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App