×

জাতীয়

দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে সৌদির পথে ৫৭৫৬ যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে সৌদির পথে ৫৭৫৬ যাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ ব্যবস্থাপনায় দ্বিতীয় দিনে ব্যাপক হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন। রোববার (১৯ এপ্রিল) দিনব্যাপী মোট ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রী পরিবহন করা হচ্ছে।

এরই মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বাকি যাত্রীরা দিনের বিভিন্ন সময়ে হজ ক্যাম্পে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটে উঠবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর নিবন্ধিত সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শতভাগ সম্পন্ন হয়েছে। যা হজ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ১৮ এপ্রিল থেকে শুরু হয় হজ ফ্লাইট কার্যক্রম। প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, প্রথম দিনে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন।

হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ৩০ জুন পর্যন্ত। বেসরকারি ব্যবস্থাপনায় ৩০টি অনুমোদিত লিড হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সংরক্ষিত নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App