×

অপরাধ

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত, আটক ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত, আটক ৫

ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্তসহ মোট ৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে সোমবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুই যুবক পেছন থেকে এসে ডা. আহমদ হোসেনকে ভয় দেখানোর উদ্দেশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন : আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, উপপরিচালককে দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশি নম্বর ব্যবহার করে টেন্ডার সংক্রান্ত হুমকি দিয়ে আসছিল।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App