×

রাজনীতি

রাশেদ প্রধান

সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তার মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন চরমভাবে বিপর্যস্ত। তবে সরকারের সমালোচনা করলে নির্যাতনের শিকার হতে হয় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “সরকারকে কঠিন ভাষায় সমালোচনা করলে হয়তো আবার বাসায় হামলার মতো ঘটনা ঘটবে।”

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাশেদ প্রধান বলেন, গ্রামাঞ্চলে এখন গড়ে ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ কষ্টে দিন পার করছে। জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনের দৃশ্য নিয়মিত হলেও সরকার পর্যাপ্ত মজুতের কথা বলছে—এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, যদি সত্যিই পর্যাপ্ত জ্বালানি মজুত থাকে, তাহলে মানুষকে কেন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।

অব্যাহত হুমকির বিষয়ে তিনি বলেন, যারা প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাদের উদ্দেশে তিনি জানান, কোনো ভয়ভীতি তাকে দমাতে পারবে না। তার ভাষায়, আল্লাহ নির্ধারিত সময়েই মৃত্যু হবে, তার আগ পর্যন্ত তিনি ইনসাফের লড়াই চালিয়ে যাবেন।

জুলাই সনদ ও গণভোটের রায় প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, বর্তমান সরকার জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তাই আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করার কথা বলেন তিনি।

গণমিছিলে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, এবি পার্টির সহ-সভাপতি মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ নেজামি পার্টির মুসাবিন এজাহার এবং খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App