×

জাতীয়

ঘরে বসেই অনলাইনে সহজে ই-টিন আবেদন করার সম্পূর্ণ নিয়ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

ঘরে বসেই অনলাইনে সহজে ই-টিন আবেদন করার সম্পূর্ণ নিয়ম

ছবি: সংগৃহীত

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো করদাতাদের জন্য একটি ইউনিক নম্বর, যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও শনাক্তকরণে ব্যবহার করে। বর্তমানে ঘরে বসেই অনলাইনে সহজ প্রক্রিয়ায় ই-টিন সার্টিফিকেট করা যায়।

চাকরি, ব্যবসা, জমি ক্রয়-বিক্রয়, গাড়ি কেনা, ক্রেডিট কার্ড গ্রহণ, টেন্ডারে অংশগ্রহণ, অনলাইন আয়ের হিসাবসহ নানা কাজে টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। ফলে অনেকের জন্য এটি এখন গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে।

যে কারণে টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে আপনার-

ব্যবসার লাইসেন্স নিতে, নতুন গাড়ি কিনতে, ক্রেডিট কার্ড নিতে, সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় জমি ক্রয়-বিক্রয়ে, কোম্পানির শেয়ার কিনতে, নির্বাচনে প্রার্থী হতে, আইনজীবী, চিকিৎসক ও প্রকৌশলী হিসেবে নিবন্ধনে, আমদানি-রপ্তানি কাজে, সরকারি ও বেসরকারি টেন্ডার জমা দিতে, রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে অংশীদার হতে, ফ্রিল্যান্সিং, ইউটিউব, ফেসবুকসহ অনলাইন আয়ের ক্ষেত্রে।

অনলাইনে টিন সার্টিফিকেটের আবেদনের জন্য সাধারণত যেসব তথ্য প্রয়োজন হয়-

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বর্তমান ঠিকানা, জেলা ও বিভাগ, মোবাইল নম্বর, বৈবাহিক অবস্থা (প্রযোজ্য হলে স্বামী/স্ত্রীর তথ্য)।

টিন সার্টিফিকেটের জন্য অনলাইনে যেভাবে আবেদন করবেন-

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের ই-টিন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Register’ অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ২: নতুন অ্যাকাউন্ট তৈরি

অ্যাকাউন্ট খোলার সময় সব তথ্য ইংরেজিতে দিতে হবে।

-একটি ইউজারনেম নির্বাচন করুন

-পাসওয়ার্ড সেট করুন

-একই পাসওয়ার্ড পুনরায় লিখুন

-সিকিউরিটি প্রশ্ন নির্বাচন করুন

-উত্তর সংরক্ষণ করুন

-গুরুত্বপূর্ণ পরামর্শ

আবেদন সম্পন্ন হলে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ভবিষ্যতে লগইন, তথ্য সংশোধন বা সার্টিফিকেট ডাউনলোডের জন্য এগুলো সংরক্ষণ করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App