×

জাতীয়

রাজধানী থেকে ফেনীতে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

রাজধানী থেকে ফেনীতে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে তাকে ফেনীর কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি চৌকস দল। তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলা রয়েছে বলে জানান ফেনী মডেল থানার ওসি। 

জানাগেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে পলাতক ছিলেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মুলকুতের রহমানের ছেলে ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঞা বলেন, ৪ আগস্ট মহিপাল ম্যাসাকারে সরাসরি অস্ত্র হাতে যারা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের একজন এই ডালিম চেয়ারম্যান।

ফেনী মডেল থানার ওসি কাজী ফৌজুল আজীম বলেন, জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও ১১ জন শহীদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে ৫টি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি দেলোয়ার হোসেন ডালিম চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার ভোররাতে ডিএমপির -ডিবির একটি চৌকস দলের সহযোগিতায় রাজধানীর মিরপুরে তার বোনের বাসা থেকে তাকে আটক করা হয়। 

শনিবার বিকালে তাকে ফেনী আদালতে হাজির করা হয়। ফেনী আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার উধাও, দুই কর্মচারী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার উধাও, দুই কর্মচারী গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে প্রতিমন্ত্রী ড. মুহিত

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে প্রতিমন্ত্রী ড. মুহিত

সেনাসদস্যরা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে

সেনাপ্রধান সেনাসদস্যরা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App