×

চট্টগ্রাম

নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তার ওপর শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের ঘটনায় রিফাত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার মো. রফিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদের সামনে ওই নারী উদ্যোক্তা তার এক সহকর্মী (ডেলিভারি ম্যান) সহ যাওয়ার সময় কয়েকজন কিশোরের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। বিরোধটি দ্রুত হাতাহাতিতে রূপ নিলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই নারী উদ্যোক্তার ওপর হামলা চালায় এবং শ্লীলতাহানিসহ যৌন নিপীড়ন করে। এ সময় বাধা দিতে গেলে তারা ডেলিভারি কর্মীকেও বেধড়ক মারধর করে।

বর্বরোচিত এই হামলার সময় অভিযুক্তরা মোবাইলে ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে থানা পুলিশ তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত রিফাতকে আটক করে। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীতে বসছে আরো ১১ হাজার সিসি ক্যামেরা

রাজধানীতে বসছে আরো ১১ হাজার সিসি ক্যামেরা

ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

ধর্মমন্ত্রী ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App