×

জাতীয়

সিগারেট-তামাকের দাম বাড়ানোর ইঙ্গিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

সিগারেট-তামাকের দাম বাড়ানোর ইঙ্গিত

ছবি: সংগৃহীত

রাজস্ব আহরণ বাড়াতে সিগারেট ও তামাকজাত পণ্যে নতুন কর কাঠামো প্রণয়ন এবং দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। পাশাপাশি চোরাচালান, জাল স্ট্যাম্প ও নকল পণ্য প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে ২০২৬–২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব তথ্য জানান। সভা আয়োজন করেছিল অর্থ ও বাণিজ্য সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এ সময় বক্তব্য দেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক মানিক মুনতাছিরসহ সংগঠনের অন্য সদস্যরা।

এ সময় চেয়ারম্যান জানান, বাংলাদেশের তামাকজাত পণ্যের দাম আশপাশের দেশের তুলনায় কম। রাজস্ব বৃদ্ধি ও বাজারের যৌক্তিকতা নিশ্চিত করতে সিগারেট ও বিড়ির কর কাঠামো পুনর্বিন্যাসের কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, বর্তমান বর্তমানে চারটি স্তরে সিগারেটের মূল্য নির্ধারণ করা হলেও এ খাতে করের হার প্রায় ৮৩ শতাংশে পৌঁছেছে। তবে কিছু তামাকজাত পণ্যে এখনও রাজস্ব ফাঁকি আছে।

তিনি বলেন, জাল স্ট্যাম্প ও নকল পণ্যের বিরুদ্ধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা চলছে। সিগারেট প্যাকেটে কিউআর কোড ও বিশেষ নিরাপত্তা কোড সংযোজন করে জনগণও নকল পণ্য শনাক্ত করতে পারবে। ট্র্যাক অ্যান্ড ট্রেস ব্যবস্থার মাধ্যমে জালিয়াতি কমানো হবে এবং নিয়মিত অভিযানে ধ্বংস করা হবে নকল পণ্য।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেটে সিগারেট ও বিড়ির দাম কিছুটা বাড়ানো হবে এবং কর কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App