×

জাতীয়

‘নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় ভারত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম

‘নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় ভারত’

ছবি: সংগৃহীত

ভারত নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তিনি বিশ্বাস করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারাই (ভারত) বলেছে, নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায়।

ভারত বাংলাদেশের ভিসা স্বাভাবিক করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ওরা ভিসা স্বাভাবিকীকরণ করবে। দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ মানে আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, তাদের আমাদের বলেছেও।’

লিবিয়ায় মানব পাচার বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সব দেশেই আমাদের লোক লিগ্যাল ভাবে যাবে, এটাই আমরা চাই। তবে সমস্যা হচ্ছে মানব পাচারের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা এই সুযোগ নেয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App