×

বরিশাল

বাস-অটো-মোটরসাইকেল ত্রিমূখী সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

বাস-অটো-মোটরসাইকেল ত্রিমূখী সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী তিন যানবাহনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ৭ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বরিশাল-কুয়াকাটা সড়কের বোয়ালিয়া রেইন্ট্রিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শাহাদাত হোসেন জানিয়েছেন।

নিহত যাত্রী হলেন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি এলাকার বাসিন্দা মো. হেমায়েত (৪৬)।

লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শাহাদাত হোসেন জানান, কুয়াকাটা থেকে অভ্যন্তরীণ রুটের শ্রাবণী পরিবহনের একটি বাস বরিশাল নগরীর রূপাতলী টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বোয়ালিয়া রেইনট্রি তলা এলাকায় পৌঁছুলে বিপরীতগামী অটোরিকশা ও তার পিছনে থাকা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির উপর আছড়ে পড়ে। এতে তিন যানবাহনের ৮ যাত্রীকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানের কর্তব্যরত চিকিৎসকরা এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে এসআই শাহাদাত বলেন, যানবাহন তিনটি জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রয়োজন ছিল না’

‘মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রয়োজন ছিল না’

মার্কিন সামরিক উড়োজাহাজকে আকাশপথ ব্যবহারে বাধা দিলো ফ্রান্স

মার্কিন সামরিক উড়োজাহাজকে আকাশপথ ব্যবহারে বাধা দিলো ফ্রান্স

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ

ইরানে তিন শতাধিক চিকিৎসাকেন্দ্র ও ৭৬০ স্কুলে হামলা হয়েছে

ইরানে তিন শতাধিক চিকিৎসাকেন্দ্র ও ৭৬০ স্কুলে হামলা হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App