×

সরকার

পল্লবীতে পরিত্যক্ত ভবন থেকে লুণ্ঠিত শটগান ও গুলি উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

পল্লবীতে পরিত্যক্ত ভবন থেকে লুণ্ঠিত শটগান ও গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর আলীনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের লুণ্ঠিত একটি শটগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড শটগানের খালি খোসা।

ডিএমপি সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার একটি দল জানতে পারে, থানাধীন সেকশন-১২ এর আলীনগরের সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি রাখা রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি কক্ষ থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App