×

জাতীয়

জ্বালানিমন্ত্রী

তেলের সরবরাহ ঠিকই আছে, সমস্যা কালোবাজারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

তেলের সরবরাহ ঠিকই আছে, সমস্যা কালোবাজারি

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘তেলের সরবরাহ ঠিকই আছে, সমসময়ই সরবরাহ চলমান রয়েছে, তবে কালোবাজারি হওয়ার কারণে সমস্যা তৈরি হচ্ছে’।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি বারবারই বলেছি, তেলের আমাদের সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে যে, পেট্রোল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগতো; এখন হঠাৎ যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ শুরু করেছে। যার কারণে ওই পেট্রোল পাম্প আগে সারা দিনে যা বেচতো এখন দুই ঘণ্টায় তা বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটি বন্ধ হয়ে যায়, আর বলা হয় পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে।’

মন্ত্রী আরো বলেন, ‘তেলের সরবরাহ সবসময়ই আছে এবং সারা দেশের ডিসি-এসপিদের সঙ্গে কথা বলেছি, তারা মনিটরিং করছেন। তবে এই যে হঠাৎ বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা কালোবাজারি (ব্লাক মার্কেটিং) হচ্ছে, যা ইতিমধ্যেই সিরাজগঞ্জসহ সারা দেশে ধরা পড়ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া

নিষেধাজ্ঞার ২৭ দিনেও খাদ্য সহায়তা মেলেনি জেলেদের

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞার ২৭ দিনেও খাদ্য সহায়তা মেলেনি জেলেদের

২০২৬ সালের ভোটার তালিকা প্রকাশ করল ইসি

২০২৬ সালের ভোটার তালিকা প্রকাশ করল ইসি

লাশ হয়ে ফিরলেন মেজরসহ ৫ পাকিস্তানি সেনা

লাশ হয়ে ফিরলেন মেজরসহ ৫ পাকিস্তানি সেনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App