×

ব্যবসা-বাণিজ্য

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৩০ পিএম

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

ছবি: সংগৃহীত

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বন্ধ কারখানাগুলো চীনের সহায়তায় আবারো চালু করতে চায় সরকার। একই সঙ্গে দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চান তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আইসিসিবিতে আয়োজিত বাংলাদেশ চায়না গ্রীন টেক্সটাইল এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। 

এসময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, গ্রিন টেক্সটাইল শিল্পের সবচেয়ে বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৬ মে শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সময়সূচি বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসি সময়সূচি বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

তিন দিনের ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App