×

জাতীয়

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ এএম

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৩ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

সোমবার (২৩ মার্চ) প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতির অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্তও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে আজ ইসির বৈঠক

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে আজ ইসির বৈঠক

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App