×

জাতীয়

আকস্মিক অভিযানে গিয়ে হাসপাতাল সিলগালা করলেন স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

আকস্মিক অভিযানে গিয়ে হাসপাতাল সিলগালা করলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর কলেজ গেইট এলাকায় ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ নামের একটি হাসপাতাল সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে নানা অনিয়ম ও ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগে এমন নির্দেশ দেন তিনি।

এ সময় হাসপাতালটিতে ভর্তি রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন: বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন ভুক্তভোগী মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে হাসপাতালে এসে উপস্থিত হন। হাসপাতালটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ তোলেন তারা। অভিযোগ করেন, চিকিৎসার নামে প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের ভিত্তিতে মন্ত্রী হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে তদারকি আরও জোরদার করা হবে।’

ভুক্তভোগীদের অভিযোগ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’

মঙ্গলবার থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার সবগুলো বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান পরিচালিত হবে বলেও জানান মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ’র ২৪ হামলা

একদিনে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ’র ২৪ হামলা

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ৫১

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ৫১

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App