×

জাতীয়

গাইবান্ধায় তীব্র তেল সংকট, সব পাম্প বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

গাইবান্ধায় তীব্র তেল সংকট, সব পাম্প বন্ধ

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জেলার সাত উপজেলার ১৭টি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে গাইবান্ধা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

সংকট মোকাবিলায় জেলা প্রশাসন পাম্প মালিকদের সঙ্গে দুপুর ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে বসেছেন। বৈঠকে সংকটের কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা চলছে।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, জেলায় প্রতিদিন প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, ৪ হাজার লিটার অকটেন এবং ৩২ হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে। কিন্তু সরবরাহ এসেছে তার অর্ধেকেরও কম। ফলে পাম্পগুলোতে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব হয়নি।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে এবং জনদুর্ভোগ আরও বাড়বে। সংকটের শুরুতে প্রশাসনের তদারকিতে সীমিত পরিসরে তেল বিক্রি করা হলেও শেষ পর্যন্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একে একে সব পাম্প বন্ধ হয়ে যায়।

পাম্প মালিকরা জানিয়েছেন, অতিরিক্ত চাহিদা ও কম সরবরাহ সংকটকে তীব্র করেছে। শহরের বিভিন্ন পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেল পাওয়ার চেষ্টা করছেন। ভুক্তভোগীরা বলেন, “সরকার বলছে তেলের ঘাটতি নেই, কিন্তু সব পাম্প বন্ধ।”

পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল বলেন, জেলার ১৭টি পাম্পই এখন বন্ধ। কোথাও পেট্রোল-অকটেন নেই। শুরু থেকেই চাহিদার অর্ধেক সরবরাহ পাওয়া গেছে, যা সংকটকে তীব্র করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কথা মনে করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুর

মায়ের কথা মনে করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুর

যুদ্ধবিরতি ঘোষণার পর কমলো তেলের দাম

যুদ্ধবিরতি ঘোষণার পর কমলো তেলের দাম

ফুটপাত দখলকারীদের সতর্কবার্তা দিল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল

ফুটপাত দখলকারীদের সতর্কবার্তা দিল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল

আলফাডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা

আলফাডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App