দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায়, গ্রেপ্তার ৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চেরর সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মিরাজের ভাই সিরাজ ফকির বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বেপোরোয়া গতিতে যান চালানো ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।’
তিরি আরো বলেন, ‘এরই মধ্যে দুই লঞ্চের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
