×

জাতীয়

আইজিপির বাড়িতে চুরির ঘটনা নিয়ে যা বললো পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

আইজিপির বাড়িতে চুরির ঘটনা নিয়ে যা বললো পুলিশ

ছবি: সংগৃহীত

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী জানিয়েছেন, মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয়।

বুধবার (১৮ মার্চ)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরণের চুরির ঘটনা ঘটেনি।

প্রকৃত ঘটনা হলো, গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো। বাসার বাইরের দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: ঈদে গ্রামমুখী মন্ত্রী-এমপিরা

গ্রেপ্তারকৃতরা হলেন- মো রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

আইজিপির নিকট আত্মীয় মিজান ফকির বলেন, ঝড়ের সময় দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পরে যায়। পরে হয়ত কেউ নিয়ে গেছে। পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে। এ বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করিনি।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো বলেও জানান বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারী এটিএম বুথ ডাকাতিতে ২ আসামি শোন এরেস্ট

নীলফামারী এটিএম বুথ ডাকাতিতে ২ আসামি শোন এরেস্ট

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করতে পারে, শেহবাজকে জানালেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করতে পারে, শেহবাজকে জানালেন পেজেশকিয়ান

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App