×

জাতীয়

ঈদে ঢাবিতে জামাতের সময়সূচি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

ঈদে ঢাবিতে জামাতের সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ও খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। আর দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও খোলা স্থানেও ঈদের জামাতের আয়োজন রাখা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লন এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App