×

জাতীয়

রাকিব হত্যা, যা বললো পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

রাকিব হত্যা, যা বললো পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার মৃত্যু নিশ্চিতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টায় এ ঘটনা ঘটে। পরে সেখানে থাকা তার বন্ধুবান্ধব ও পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সিহাব (২১) না‌মের একজনকে আটক ক‌রে‌ছে পুলিশ।

নিহত রাকিবুল ভোলা সদরের চৌমুহনী এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ভোটার আইডি অনুযায়ী রাকিবুলের বর্তমান ঠিকানা পুরান ঢাকার নিমতলী। তবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন কর্মচারীদের স্টাফ কোয়ার্টারে থাকতেন বলে স্বজনেরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাকিব নিয়মিত শহীদ মিনার এলাকায় যাতায়াত করতেন। আজ মাগরিবের পর তাকে সেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়। তবে হঠাৎ চার-পাঁচজন যুবক তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও কোমরে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ধাওয়া করে সিহাব (২১) নামে একজনকে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করেছে।

পু‌লি‌শের ধারণা, ‘প্রেমের সম্প‌র্কের জে‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে। এক নারী‌কে দুজন ভালবাস‌তো। এটি নি‌য়েই দ্ব‌ন্দ্বে গু‌লির ঘটনা ঘ‌টে‌ছে।’ 

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, “আটক যুবক ও নিহত রাকিব-উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকতেন। প্রাথমিকভাবে জানা গেছে, এক নারীকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড।”

শাহবাগ থানার ওসি (অপারেশন) খোকন মিয়া বলেন, ‘নিহতের মাথায় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আটকের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে।’  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App