×

জাতীয়

মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম

মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার ও মরদেহ গুম করার অভিযোগে স্কয়ার গ্রুপের একটি শ‌পিং কম‌প্লে‌ক্স ভাঙচুর করেছে বিক্ষুব্ধদরা। এ সময়  দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ওই শ‌পিং কম‌প্লে‌ক্সের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এলাকার এক রিকশাচালকের কথা কাটাকাটি হয়। এর একপর্যা‌য়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। প‌রে ওই রিকশাচালক মারা গেছেন এবং তার লাশ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়ে। 

এদিকে, এই বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়‌লে উত্তেজিত রিকশাচলক ও স্থানীয় জনতা সড়ক অবরোধ বরে ভবনে ভাঙচুর চালায়। পরে নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। 

এই ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

এ সময় বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ কর‌তে থা‌কে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লা‌ঠিচার্জ করে। একপর্যা‌য়ে রাত সাড়ে ৩টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

ডিএমপির যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, “একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।  সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কিছু পায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App