×

জাতীয়

বাহরাইনে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম

বাহরাইনে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশিরা সৌদি আরবের দাম্মাম এয়ারপোর্ট হয়ে দেশে ফিরতে পারবেন। আগামী ২০ মার্চ আটকে পড়া বাংলাদেশিদের জন্য বাহরাইনের রাষ্ট্রীয় মালিকানাধীন গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

রবিবার (১৫ মার্চ) মানামাস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। তারা বলছে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে (দাম্মাম টু ঢাকা) একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এ বিশেষ ফ্লাইটে যেতে ইচ্ছুক প্রবাসীরা ফিরতে পারবেন।

যারা ফিরতে ইচ্ছুক তাদের অবশ্যই অবশ্যই দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া গুগল লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে প্লেনের আসন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

গুগল ফর্ম  লিঙ্ক: https://forms.gle/yxSXysF5QffnMBqH9

দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ বা নিকটবর্তী যেকোনো তারিখ। প্রতি আসন (সিট) এর ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার।

এ ফ্লাইটে যারা যাবেন তারা ২৩ কেজির একটি ব্যাগেজ এবং হ্যান্ডব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে দাম্মাম (সৌদি আরব) পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসা উক্ত ভাড়ার মধ্যে নির্ধারিত থাকবে। যাত্রীর টিকেট কনফার্ম হলে গালফ এয়ার কর্তৃপক্ষ যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে।

আগ্রহী বাংলাদেশিদের ১৬ মার্চ সকাল ১০ টার মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App