×

জাতীয়

ঈদের আগে চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:১৮ এএম

ঈদের আগে চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

এবার ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি মিলছে। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস সোমবার (১৬ মার্চ)। দেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে আগে থেকেই নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এর ফলে এবার সব সরকারি দপ্তরে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হওয়ায় এবার ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি মিলছে।

আরো পড়ুন : নতুন বাণিজ্য জোট আরসিইপিতে যাচ্ছে বাংলাদেশ?

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন বিধিমালার তফসিল অনুযায়ী মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এই ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত এই ছুটির সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি দপ্তর বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, অগ্নিনির্বাপণ সেবা, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট দপ্তরগুলোও খোলা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App