মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ১৩ দিনে ৪২৩ ফ্লাইট বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পর্যন্ত গত ১৩ দিনে মোট ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই বাতিল হয়েছে ২৮টি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।
আরো পড়ুন: কুয়েত বিমানবন্দরে ইরানের একাধিক ড্রোন হামলা
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। পরিস্থিতি এখনো বলবৎ রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিভিন্ন এয়ারলাইনসের মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে মোট ৪২৩টি ফ্লাইট।
