নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। শুক্রবার (১ মে) বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'সমাবেশে দিক নির্দেমনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।'
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'মে দিবসের সমাবেশে কাল ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।'
আয়োজিত সমাবেশে যোগ দেবেন শ্রমিক দলের পাশাপাশি ঢাকাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরাও।
