×

আন্তর্জাতিক

কুয়েত বিমানবন্দরে ইরানের একাধিক ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

কুয়েত বিমানবন্দরে ইরানের একাধিক ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) সকালেএই হামলা চালানো হয়।  

কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানায়, এবাধিক ড্রোন দিয়ে এই বিমানবন্দরে হামলা চালানো হয়। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েত নিউজ এজেন্সি ডিরেক্টরেটের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহির বলেন, জরুরি পরিকল্পনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সমন্বয়ে ঘটনাটি মোকাবেলা করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।


একই সঙ্গে তিনি কুয়েত রাষ্ট্র, এর আমির, জনগণ ও সরকারকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্য প্রার্থনাও করেন।

এদিক ইরান যুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ বিভাগে বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

৬ বিভাগে বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

এমন অস্ত্র বের করা হবে শত্রু পক্ষ দেখেই ‘হার্ট অ্যাটাক’ করবে

ইরানি নৌবাহিনী কমান্ডার এমন অস্ত্র বের করা হবে শত্রু পক্ষ দেখেই ‘হার্ট অ্যাটাক’ করবে

বাম্পার ফলনের আশা ভেস্তে দুশ্চিন্তায় কৃষক

পানির নিচে মুগডাল বাম্পার ফলনের আশা ভেস্তে দুশ্চিন্তায় কৃষক

৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ, বিকাশ প্রতিনিধির বিরুদ্ধে মামলা

৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ, বিকাশ প্রতিনিধির বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App