×

জাতীয়

জামায়াত আমির

সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়

ছবি: সংগৃহীত

সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয় বলে মন্তব্য করেছে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন,‘জুলাই প্রস্তাবের বাস্তবায়ন পুরোপুরি চাই, সে পরিপ্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য সেটুকু পেলেই চলবে। আমরা আংশিক নয় পুরো প্যাকেজ চাই। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’

সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে তা জাতির জন্য কল্যাণকর হবে।’

তিনি দাবি করেন, ‘বাংলাদেশ দুবার স্বাধীন হলেও সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল পায়নি।’

তিনি বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা অঙ্গীকার মতো দুটি শপথ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সরকার এখনও শপথ নেয়নি।’

জুলাইয়ের ঘটনাকে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় জুলাই শহীদদের আত্মদান বৃথা হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘সংসদের অভিভাবক হিসেবে স্পিকার ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে তাদের প্রাপ্য সুযোগ দেবেন-এটাই তাদের প্রত্যাশা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানিদের সাম্প্রদায়িক বিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ

বুরুঙ্গা গণহত্যা : ২৬ মে ১৯৭১ পাকিস্তানিদের সাম্প্রদায়িক বিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App