×

জাতীয়

চিফ প্রসিকিউটর

অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে মঙ্গলবার (১০ মার্চ) একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অন্য কোনো অভিযোগ থাকলেও তা খতিয়ে দেখা হবে।

আমিনুল ইসলাম বলেন, গঠিত কমিটি পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। তাদের কাজ হলো প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না তা বের করা।

আরো পড়ুন: ঘুষের অডিও ফাঁস: প্রধান কৌঁসুলির নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কয়েকটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড ফাঁস হওয়ার পর এ বিতর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি এক কোটি টাকা দাবি করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App