×

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধ

১১ দিনে শাহজালাল বিমানবন্দরে ৩৬৭ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

১১ দিনে শাহজালাল বিমানবন্দরে ৩৬৭ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তার কারণে ইরান, ইরাক, কুয়েতসহ সাতটি দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিয়ত বাতিল হচ্ছে দেশি–বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট। 

মঙ্গলবার (১০ মার্চ) বিমানবন্দর সূত্র জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ বিমানসহ ৯টি এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইটগুলো হচ্ছে, বিমান বাংলাদেশ ৩,  ইউএস-বাংলা ৩, কুয়েত ২, এয়ার অ্যারাবিয়া ৪, গালফ এয়ার ৪, কাতার ৪, এমিরেটস  ৪, জাজিরা  ৪, ফ্লাই দুবাই ৪। 

জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী গত ২৮ ফেব্রয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ১১ দিনে মোট ৩৬৭ টি ফ্লাইট বাতিল হয়েছে। 

ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে আছেন যাত্রীরা। ভুক্তভোগীরা জানান, বিমানবন্দরে ফ্লাইট বাতিলের বিষয়টি আগে থেকে জানানো হয়নি। এ কারণে বিমানবন্দরে প্রতিনিয়ত ফ্লাইট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

বিমানবন্দরে দেশি–বিদেশি এয়ারলাইন্সের ৩৬৭টি ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহম্মাদ কাউছার মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মস্থলে যোগদানের উদ্দেশে ফ্লাইটের আসার দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা বিমানবন্দরে ভিড় করছে। এসময় ফ্লাইট বাতিলের খবর শুনে টিকিট ও ভিসার মেয়াদ নিয়ে চরম হতাশায় আছেন বাতিল হওয়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা। 

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App