×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের আইনটি ‘নারীও না, পুরুষও না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

গণভোটের আইনটি ‘নারীও না, পুরুষও না’

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি গণভোটের আইনটি ‘নারীও না, পুরুষও না- মাঝামাঝি কিছু’। 

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনেই সরকার গঠনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হচ্ছে। জামায়াত আলাদা শপথ নেওয়ার কথা বলেছে, এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো।

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে সংসদে আসেন, তারপর গণভোটের মূল্যায়ণ ঠিক ততটুকুই করবে বিএনপি যতটুকু সমঝোতা হয়েছিল।

গণভোটকে ‘তথাকথিত জবরদস্তিমূলক’ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনকে ‘জিম্মি’ করে একটা আইন চাপিয়ে দিলেই জনগণের দল বিএনপি তা মেনে নিতে বাধ্য নয়।

জুলাই সনদকে বিএনপি অস্বীকার করে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে। সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App