×

অর্থনীতি

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:১৩ পিএম

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে টানা তৃতীয় দফা কমানোর পর ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকায় পৌঁছেছে। বুধবার ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : ১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

বিশ্ববাজারে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের উত্তেজনার পর থেকে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এরপর মূল্য সমন্বয়ের কারণে বাজারে দাম ওঠানামা করছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৫৩৭ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগে গত ৩০ জানুয়ারি ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছেছিল।

এদিকে গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সময় এক ধাপে এত বড় মূল্যবৃদ্ধি আগে কখনো হয়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদস্যরা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে

সেনাপ্রধান সেনাসদস্যরা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে

অভিনেতা সোহমকে প্রাণনাশের হুমকি

অভিনেতা সোহমকে প্রাণনাশের হুমকি

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App