ট্রাফিক আইন লঙ্ঘন
একদিনে ডিএমপির ১,১২৩ মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১২৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (৯ মার্চ) ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি জানা যায়।
ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে একটি বাস, ১০টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ২৭টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৬টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৯টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। এ ছাড়া, অভিযানকালে মোট ৩৯২টি গাড়ি ডাম্পিং ও ২৫২টি গাড়ি রেকার করা হয়েছে।
