×

জাতীয়

ঈদে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

ঈদে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি নির্বাহী আদেশে ১৮ মার্চ বুধবার ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চল সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) খোলা থাকবে।

এই দুই দিন ব্যাংকগুলোতে অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি রাখা হবে।

আরো পড়ুন: কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ

এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতেই জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিশেষ দায়িত্বে নিয়োজিত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App