সরকারি দলের সংসদীয় সভা বসছে বুধবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। বৈঠকটি বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সোমবার (৯ মার্চ) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে (এমপি) সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ সভায় আলোচনা হতে পারে।
আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হতে পারে।
আরো পড়ুন : একই ব্যক্তি-প্রতিষ্ঠান ২৫ বছর পর স্বাধীনতা পুরস্কার পেতে পারবে
