×

জাতীয়

ছাত্রলীগ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মেরে থানায় দেওয়ার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

ছাত্রলীগ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মেরে থানায় দেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে কয়েক দফায় মেরে পুলিশের হাতে সোর্পদ করার অভিযোগ উঠেছে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (৯ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, ‘আমি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহেরি খেতে গিয়েছিলাম। সেখানে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরারও খাচ্ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০–২৫ জন আমাকে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করেছে।’

মারার পর তারা মোবাইল, মানিব্যাগ ও বাইকের চাবি নিয়ে গেছে বলেও অভিযোগ করেন পাভেল।

যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তাদের মধ্যে আছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন ও আবরার।

আরো পড়ুন: ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার

অভিযোগের বিষয়ে কথা বলতে ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলামকে ফোন করলেও তারা ধরেননি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘আজকে সেহরির সময় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে (পাভেল) পুলিশের হাতে সোর্পদ করে। এখন সে আমাদের হেফাজতে আছে। তার শারীরিক অবস্থা খারাপ, এজন্য ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সে আগে সুস্থ হোক, তারপর আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও হামের উপসর্গে একদিনে আরো ৯ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে একদিনে আরো ৯ শিশুর মৃত্যু

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

চরভদ্রাসনে বৈশাখী আমেজ লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App