আজ থেকে ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার (৯ মার্চ) থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ছুটির সিদ্ধান্ত নিয়েছে। ছুটি শেষে যথানিয়মে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আজ সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। পরবর্তী দিনগুলোতে প্রশাসনিক কার্যক্রম ও অফিস চালু থাকবে কি না, সে বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
