×

জাতীয়

খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ জাইমা রহমানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম

খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ জাইমা রহমানের

ছবি: সংগৃহীত

গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরো পড়ুন: শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকটি ক্যাটাগরিতে নারীদের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য খালেদা জিয়া ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, যিনি তারেক রহমানের সহধর্মিণী। বক্তব্যে তিনি বলেন, "শত প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও বেগম খালেদা জিয়া সবসময় অদম্য ও দৃঢ় ছিলেন।"

তিনি আরও বলেন, "নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমতা, মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়তে সব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।"

আরো পড়ুন: আন্তর্জাতিক নারী দিবস আজ

ডা. জুবাইদা রহমান বলেন, "বাংলাদেশ এমন একটি দেশ হওয়া উচিত যেখানে সব নারী নিরাপদে বসবাস করতে পারবেন। নারী দিবস হোক সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App