×

জাতীয়

আন্তর্জাতিক নারী দিবস, সংগ্রাম থেকে সমতার পথে নবপ্রত্যয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

আন্তর্জাতিক নারী দিবস, সংগ্রাম থেকে সমতার পথে নবপ্রত্যয়

ছবি : সংগৃহীত

আজ (৮ মার্চ) বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে।

দিবসটি মূলত নারী শ্রমিকদের অধিকার আন্দোলনের ইতিহাস থেকে উদ্ভূত। ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার শ্রম কমিয়ে আট ঘণ্টা করার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে ১৮৬০ সালে নারী শ্রমিক ইউনিয়ন গঠন হয় এবং ১৯০৮ সালে প্রায় দেড় হাজার নারী শ্রমিক আবারও আন্দোলনে অংশ নেন। এর ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে প্রস্তাব দেন।

জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো দিনটি পালন শুরু করে এবং ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্মরণ করানোর দিন হিসেবেও গণ্য হয়।

আরো পড়ুন : ‘নারীকেন্দ্রিক গল্পে বিনিয়োগ ঝুঁকি নয়, বরং সুযোগ’

প্রধানমন্ত্রী তারেক রহমান নারী দিবস উপলক্ষে বাণীতে বলেন, সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়।

নারী দিবস উপলক্ষে সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করা হচ্ছে।

ব্যাংকিং খাতেও নারী গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “নতুন সরকার, পুরুষতন্ত্র ও নারী অধিকারের লড়াই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

দিনটি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানও নারী অধিকার, সংগ্রাম ও অর্জনের কথা তুলে ধরার উদ্দেশে আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় আয়োজন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App