×

জাতীয়

ঈদের ছুটি হতে পারে ৭ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:১৫ এএম

ঈদের ছুটি হতে পারে  ৭ দিন

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও তা আরও বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন ছুটি বাড়ানোর ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে।

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।ক

আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার।

আরো পড়ুন: দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরেছে

এর আগে ১৭ মার্চ মঙ্গলবার শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে টানা ৭ দিনের ছুটি মিলবে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, ১৮ মার্চ ছুটির প্রস্তাব তৈরি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন পেলে ঈদের ছুটি ৭ দিনে গড়াবে

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এবং পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সেই হিসেবে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

বোল্টের বিশ্বরেকর্ড ভাঙলেন ১৮ বছরের গাউট

বোল্টের বিশ্বরেকর্ড ভাঙলেন ১৮ বছরের গাউট

কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

বৈশাখের উত্তাপ কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App