মধ্যপ্রাচ্য পরিস্থিতি
যাত্রীদের যে বার্তা দিলো বিমান বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
চলমান মধ্যপ্রাচ্যগামী নিরাপত্তা পরিস্থিতির অবস্থাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যগামী ৬টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম এই রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থাটি জানায় , উল্লিখিত ছয়টি রুট ব্যতীত মধ্যপ্রাচ্যের অন্যান্য রুট– যেমন জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটের ফ্লাইটসমূহ যথারীতি পরিচালিত হচ্ছে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ফ্লাইট স্থগিত থাকা রুটগুলোর যেসব যাত্রী ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। যাত্রীগণ দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনেছেন, সেখান থেকেই এই সেবা গ্রহণ করতে পারবেন।'
ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের বিমান কলসেন্টারে (অভ্যন্তরীণ: ১৩৬৩৬, আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরো পড়ুন: সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, 'মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।'
