×

জাতীয়

ঈদযাত্রা

ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ বুধবার (৪ মার্চ)। আগামী ১৪ মার্চের ট্রেনের আসনের টিকিট আজ পাওয়া যাবে।

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এসব টিকিট। পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

আরো পড়ুন: আসিফ মাহমুদের ব্যাংক হিসাব চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ৩ মার্চ। এছাড়া ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

 ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App