×

চট্টগ্রাম

স্কুলছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

স্কুলছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড পাওয়া আব্দুর রহিম রনি পুলিশ কারাগারে নিয়ে যায়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর আলোচিত স্কুলছাত্রী হত্যায় তার সাবেক গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। 

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আব্দুর রহিম রনি (৩০) মামলাটির একমাত্র আসামি। তার উপস্থিতিতেই বিচারক এই রায় দেন।

এর আগে গত ১৫ এপ্রিল এ মামলায় রায় ঘোষার তারিখ নির্ধারিত থাকলেও ওইদিন এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেছিলেন বিচারক।

পিপি মো. সেলিম শাহী বলেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাতে নোয়াখালী পৌরসভার একটি বাসা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলা ও হাত, পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তার মা বাদী হয়ে হত্যা মামলা করেন।

চাঞ্চল্যকর এ মামলায় বিচার কাজ চলাকালে বাদী পক্ষের ৪১ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া আসামি পক্ষের পাঁচজন সাফাই সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন বিচারক।

পরে বুধবার দুপুরে আদালত অষ্টম শ্রেণির ছাত্রীকে হত্যায় আব্দুর রহিম রনিকে মৃত্যুদণ্ড দেন বিচারক।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিপি সেলিম শাহী।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এদিকে বাদী পক্ষের আইনজীবী মোল্লা হাবিব-উর রছুল মামুন বলেন, জেলা শহরে দিনদুপুরে মেধাবী শিক্ষার্থীকে হত্যার এ ঘটনায় আদালত যে রায় দিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

মামলার বাদী ও স্কুল শিক্ষার্থীর মা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তার মেয়েকে হত্যায় এ মৃত্যুদণ্ডের রায় যেন দ্রুত কার্যকর করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

 ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App